ট্রাক ড্রাইভার ও হেলপারকে হত্যা করে চাল লুট

লিয়াকত আলী বাদল, রংপুর
২৪ মার্চ ২০১৬, ১১:৪৬আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১১:৫৩

রংপুর নগরীর তাজহাট মাহিগঞ্জ এলাকা থেকে আজ  বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এক ট্রাক ড্রাইভার ও হেলপারের হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ট্রাক ড্রাইভারের সিটের পেছন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।হত্যার পর ট্রাকে থাকা কয়েকশ’  বস্তা চাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ট্রাক ড্রাইভার ও হেলপারকে হত্যা করে চাল লুট
নিহতদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- ট্রাক ড্রাইভার কোরাস খান, পিতা সোনাউল্লাহ পাইকার,বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার মনদাহ গ্রামে। হেলপারের নাম রমজান আলী। তার বাড়ি একই এলাকায় বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিহত ট্রাক ড্রাইভার কোরাস খানের ভাই করিম জানান, মঙ্গলবার সার নিয়ে ট্রাকটি শাহাজাদপুর থেকে দিনাজপুরে আসে। (ট্রাক নম্বর চুয়াডাঙ্গা, ট ১১-০৩৩৫)সেখানে এসে সার নামিয়ে দিয়ে পুনরায় ট্রাকে চাল নিয়ে তাদের নগরবাড়িতে আসার কথা । কিন্তু মঙ্গলবার রাত ১২ টার পর তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। অনেক খোঁজার পরে আজ  বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর তাজহাট মাহিগঞ্জ এলাকায় ভিআইপি শাহাদত কোল্ড ষ্টোরেজের কাছে সড়কে ট্রাকটি পড়ে থাকতে দেখা যায়। পরে তারা ট্রাকের ভেতরে তার ভাই ট্রাক ড্রাইভার ও হেলপারের  লাশ দেখতে পান। নিহত ট্রাক ড্রাইভার কোরাস খানের স্বজনদের অভিযোগ, এখানেই তাদের হত্যা করে ট্রাকে থাকা চাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ এসে নিহত ট্রাক ড্রাইভার ও হেলপারের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে। কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, তাদের সম্ভবত শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। একজনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।

এপিএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম