নিজ বাড়ি থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১১:১১আপডেট : ১৪ মে ২০২৫, ১১:১১

লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে এশার নামাজের আগে ঘটনাটি ঘটে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি।

নিহত তাজিয়া ওই বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্নাঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। কে বা কারা কী কারণে ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি৷ ঘটনাটির তদন্ত চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার