চট্টগ্রামে প্রাণীর হাটে থাকবে জালনোট শনাক্তকরণ মেশিন ও সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মে ২০২৫, ২০:২২আপডেট : ২৬ মে ২০২৫, ২০:২২

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রাম নগরীর কোরবানির প্রাণীর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। এতে বলা হয়, প্রাণীর হাটে জালনোট শনাক্তকরণ মেশিন স্থাপনের পাশাপাশি হাট থাকবে সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে।

সোমবার (২৬ মে) দুপুরে নগরীর দামপাড়ায় সিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. হুমায়ুন কবির। এ সময় তিনি হাটে প্রাণী ক্রয়-বিক্রয়, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জালনোটের ব্যবহার রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন। এ ছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সিদ্ধান্তের বিষয়ে সবাইকে অবহিত করেন।

সভায় কোরবানির হাটকে ঘিরে দশ সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে রয়েছে– হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি ও হত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; কোনও গুজব বা অন্য কোনোভাবে যেন কোরবানির প্রাণীর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয় সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা; প্রাণী বহনকারী গাড়িতে চাঁদাবাজি, সন্ত্রাস, হাটে পকেটমার, মলম পার্টি, ছিনতাইকারী ইত্যাদির বিরুদ্ধে তালিকা তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণ; মহানগর এলাকার স্থায়ী ও অস্থায়ী হাটের ইজারাদার এবং বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা; চসিক অনুমোদিত গুরুত্বপূর্ণ হাটগুলোয় জালনোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা; ইজারাদার কর্তৃক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ড্রোন ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা; কেউ হাট কেন্দ্রিক অননুমোদিত ও অবৈধ রাস্তা দখল করতে না পারে সেদিকে তৎপর থাকা; অবৈধভাবে গাড়ি পার্কিং বিষয়ে তৎপর থাকা; হাটে কৃত্রিম সংকট তৈরি করে প্রাণীর মূল্য বৃদ্ধি না করতে পারে সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সিটিজেনস্ ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করা; কোনও এলাকায় সিন্ডিকেট তৈরি করে যাতে কোরবানির চামড়া বেচাকেনা করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সভায় প্রাণীর হাট কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিচের নম্বরে সবাইকে যেকোনো তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে:

উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) ০১৩২০-০৫৪০৮০, উপ-পুলিশ কমিশনার ডিবি (বন্দর) ০১৩২০-০৫৪২০০, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ০১৩২০-০৫২৫১৫, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র, ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ০১৩২০-০৫২৫১৫ ও সিএমপি কন্ট্রোল ০১৩২০-০৫৭৯৯৮।

সভায় সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহমেদ ও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, র‌্যাব-৭, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ওয়াসা, বাংলাদেশ ব্যাংক, জেলা প্রাণিসম্পদ দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
লক্ষ্যমাত্রার বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম