গরু আনতে গিয়ে প্রবল স্রোতে ভেসে শিশু দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ মে ২০২৫, ১৫:০২আপডেট : ৩১ মে ২০২৫, ১৫:১১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ভেসে গিয়ে মারিয়া (১১) ও লামিয়া (৯) নামে শিশু দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের খালের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা গোকর্ণ গ্রামের প্রবাসী মিনার আলীর কন্যা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে ওই শিশুরা গোকর্ণ ইউনিয়নের তিতাসের সংযোগ সংস্থার খাল পাড়ি দিয়ে গৃহপাালিত গরু বাড়িতে আনতে যাচ্ছিল। সে সময় খালের পানিতে প্রবল স্রোত থাকায় তারা পানিতে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার  অভিযান পরিচালনা করেন। গভীর রাত পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। আজ সকাল ৭টা এবং ৯টার দিকে দুই শিশুর মরদেহ খালের পানিতে ভেসে ওঠে। স্বজনেরা তাদের নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, শিশুরা সম্পর্কে দুই বোন। তারা কেউ সাঁতার জানতো না। খালের প্রবল স্রোতে ভেসে যাওয়ার কারণে তাদের মরদেহ খুঁজে পেতে অনেক সমস্যা হয়। পরে সকালে তাদের মরদেহ খালের পানিতে ভেসে উঠলে পুলিশ এবং স্বজনেরা তাদের নিথর দেহ বাড়িতে নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি