সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত, বাড়ছে নদ-নদীর পানি

সিলেট প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৪:৫৩আপডেট : ০১ জুন ২০২৫, ১৪:৫৩

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ইতোমধ্যে বিপদসীমা ছাড়িয়ে গেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সিলেটের সীমান্তবর্তী উপজেলাসহ নগরীর বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় এই মৌসুমে ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা এই মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (১ জুন) সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানায়।

আবহাওয়া অধিদফতর সিলেট অফিসের উপ-সহকারী রৌদ্রা তালুকদার জানান, ২৪ ঘণ্টায় সিলেটে ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত এই মৌসুমের সর্বোচ্চ। এ ছাড়া রবিবার সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত ১৩ দশমিক ৬ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

পানি উন্নয়ন বোর্ড জানায়, রবিবার সকাল ৯টায় সুরমা নদী সিলেটের কানাইঘাট উপজেলা পয়েন্টে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা গতকাল সন্ধ্যা ৬টায় বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচে ছিল। একই সময়ে কুশিয়ারা নদী জকিগঞ্জ উপজেলার আমলশীদ পয়েন্টে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা গতকাল বিপদসীমার ১৮৭ সেন্টিমিটার নিচে ছিল। এ ছাড়াও সকাল ৯টায় সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কুশিয়ারা নদী বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্টে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী