খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড়ধস

খাগড়াছড়ি প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৬:১১আপডেট : ০১ জুন ২০২৫, ১৬:১১

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে খাগড়াছড়ির জনজীবন থমকে গেছে। জেলার চেঙ্গী, মাইনী ও ফেনী নদী এবং স্থানীয় খাল ও ছড়ার পানি বাড়তে শুরু করেছে।

রবিবার সকাল থেকে মাইনী নদীর পাহাড়ি ঢলে দীঘিনালার মেরুং ইউনিয়নের ১৫ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দীঘিনালা লংগদু আঞ্চলিক সড়কের ইয়ারং ছড়ি এলাকায় পাহাড়ধসে মাটি ও গাছ পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ছাড়া এ সড়কের কয়েকটি নিচু স্থানে পানি ওঠায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

এদিকে, ভারী বর্ষণে গুইমারা উপজেলার ছড়ার পানি বেড়ে জালিয়াপাড়া নিচের বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের ঘটনা ঘটেছে জেলা সদরের শালবন, ভুয়াছড়ি, গুগড়াছড়িসহ বিভিন্ন এলাকায়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্রমাগত বর্ষণে বিচার কাজ বিঘ্নিত হয়েছে। খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনবরত পানি পড়ায় বিচারক, আইনজীবী ও বিচার প্রত্যাশীরা ভোগান্তিতে পড়েছেন। চিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের বিদ্যুতের মিটারের ভেতরেও পানি প্রবেশ করে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটেছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষজনের জন্য আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
শঙ্কার বিষয় ‘বিনা মেঘে বজ্রপাত’ 
দুর্যোগ ক্ষয়ক্ষতির ডাটাবেজ তৈরি হবে তিন জেলায় 
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: ত্রাণমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী