নিজ ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
০২ জুন ২০২৫, ২১:১৫আপডেট : ০২ জুন ২০২৫, ২২:২৪

ঢাকার ধামরাইয়ে নিজ ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) বিকালে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন– উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস (৪০) এবং তাদের ছেলে শামীম (১৬) ও সোলেমান (৮)।

পুলিশ জানায়, দুপুরে গাঙ্গুটিয়া গ্রামের রক্ষিত গ্রামে নিজ ঘরে মা ও তার দুই সন্তানের মরদেহ দেখতে পান নার্গিসের মেয়ে নাসরিন আক্তার। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন।

নাসরিন আক্তার জানান, সকাল থেকেই তিনি তার মা নার্গিসকে ফোন দিচ্ছিলেন। কিন্তু ফোন রিসিভ না করায় দুপুরে শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়িতে রওনা দেন। পরে কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তিন জনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃতদের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।’

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী