ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১৬:৩৮আপডেট : ০৪ জুন ২০২৫, ১৬:৩৮

ফেনী সীমান্তে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় আনুমানিক ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস, ট্রাউজার, জিন্স প্যান্ট, চকলেট ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নিয়মিত টহল দল চোরাচালানবিরোধী এ অভিযান চালায়। সীমান্তের কয়েকটি পয়েন্টে পৃথক অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় পণ্য ফেলে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামাল ফেনী কাস্টমস ও শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ছয় মাসে সীমান্ত এলাকায় চালানো সাঁড়াশি অভিযানে বিজিবি সাড়ে ৩৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চিহ্নিত চোরাকারবারীদের ধরতে যৌথবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সীমান্তে প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে 
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার