সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে ডাকাতি করতে গিয়ে ধরা

কুমিল্লা প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১৭:২৯আপডেট : ০৪ জুন ২০২৫, ১৭:২৯

সন্ধ্যায় জেলা থেকে জামিনে বের হয়েছেন। এরপরই রাতে ডাকাতি করতে যান। পথে পুলিশের চেকপোস্টে আটকানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য তাক করা হয় রিভলভার। পরে ওই আসামিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ঘটনাটির বর্ণনা করেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. নাজির আহমেদ খান।

জানা গেছে, কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার ও গুলিসহ ৭০ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিন জন হলো– কুমিল্লা নগরীর শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে খাইরুল হাসান (৩০), কুমিল্লা সদর উপজেলার বাহরূপা গ্রামের জসিম উদ্দিনের ছেলে রাকিবুল হাসান রিয়াদ (২৮), চাঁদপুরের মতলব উত্তরের নয়াকান্দি এলাকার রফিকুল ইসলাম মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৩৫)। তাদের মধ্যে রিয়াদ ও সোহাগ গতকাল সন্ধ্যায় জামিনে মুক্তি পায়, আর খাইরুল এক মাস আগে জামিনে বের হয়।

গ্রেফতার তিন জনের মধ্যে খাইরুল হাসানের বিরুদ্ধে ৪০টি, রাকিবুল হাসান রিয়াদের বিরুদ্ধে ১৬টি এবং সোহাগ মোল্লার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। যার মধ্যে আছে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক মামলা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। এর অংশ হিসেবে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. খাজু মিয়া মঙ্গলবার রাতে কান্দিরপাড় থেকে পদুয়ার বাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালান।

সিএনজিতে থাকা তিন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে ফেলে এবং গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানান, পশুর হাটে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের সহযোগী সিএনজিচালক পালিয়ে গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি