নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১১ জুন ২০২৫, ২১:০৮আপডেট : ১১ জুন ২০২৫, ২২:৩৯

টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসল করতে নেমে ডুবে মোস্তফা শাহরিয়ার নেহাল (২২) নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে গোপালপুর পৌর শহরের হাটবৈরাণ কুমারপাড়া চিতাঘাট সংলগ্ন বৈরাণ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মোস্তফা শাহরিয়ার নেহাল জেলার ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা আব্দুল লতিফের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

জানা গেছে, বুধবার সকালে শহরের হাটবৈরাণ কুমারপাড়া এলাকায় মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসেন নেহাল। পরে দুপুরে তার মামাতো ভাই জিসানের সঙ্গে নদীতে গোসল করতে যান। সে সময় নদীতে সাঁতার কাটতে গিয়ে তারা দুজনই নিখোঁজ হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা নদীতে নেমে জিসানকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। নেহালকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মোস্তফা শাহরিয়াল নেহালকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গোপালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন ভূঞা জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি