মীরসরাইয়ের রূপসী ঝরনায় গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৬:০৫আপডেট : ১৫ জুন ২০২৫, ১৬:০৭

চট্টগ্রামের মীরসরাইয়ের রূপসী ঝরনার কূপে গোসলে নেমে আসিফ উদ্দিন (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুর ১২টায় উপজেলার বড়দারোগা হাটের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসিফ উদ্দিন চট্টগ্রাম সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার মো. গোলাপের ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, সকালে পাঁচ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে রূপসী ঝরনায় ঘুরতে আসেন। বেলা সাড়ে ১১টায় ঝরনায় প্রবেশের পর বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড়ের একপর্যায়ে আসিফ গোসল করতে একটি কূপে নামার পর নিখোঁজ হন। অন্য বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মীরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।’

নিহতের বন্ধু মেহেদী হাসান বলেন, ‘সাড়ে ১১টায় পাঁচ বন্ধু মিলে ঘুরতে আসি। ঝরনায় প্রবেশের পর সবাই গোসল করছিলাম। কিন্তু হঠাৎ আসিফকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। অনেকক্ষণ খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। মুহূর্তের মধ্যে বন্ধুকে হারালাম।’

মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধারকারী টিম লিডার শাহলঙ্গ মারমা বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানানো হয় ঝরনায় পর্যটক নিখোঁজ হয়েছেন। দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় ডুবুরি টিম তার মরদেহ উদ্ধার করে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন, ‘মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী