ফুলকুমার নদীতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৭:১৪আপডেট : ১৫ জুন ২০২৫, ১৭:১৪

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামে বাড়ির পাশে ফুলকুমার নদীর পানিতে ডুবে মারা যায় তারা।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মৃত দুই শিশু বালাবাড়ী গ্রামের আমিনুল ইসলামের ছেলে আবির হোসেন (৯) এবং আব্দুর রহমানের মেয়ে তাবাসসুম (১০)। তারা দুজন সম্পর্কে মামাতো–ফুফাতো ভাইবোন।

এলাকাবাসী জানায়, আবির ও তাবাসসুম বাড়ির পাশে একটি মাদ্রাসায় পড়ালেখা করে। রবিবার তারা মাদ্রাসায় যাওয়ার পর এক ফাঁকে মাহবুব নামে তাদের অপর এক সহপাঠীসহ ফুলকুমার নদীর তীরে যায়। সেখানে গিয়ে নদীতে একটি জাল বসানো দেখতে পেয়ে মাহবুবকে তীরে রেখে তারা দুজন জাল থেকে মাছ ধরতে নামে। কিন্তু সেখানেই নদীর পানিতে ডুবে যায় তারা। দীর্ঘক্ষণ তাদের উঠতে না দেখে কিনারে দাঁড়িয়ে থাকা মাহবুব আশেপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসী প্রথমে তাবাসসুমকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর ঘণ্টাখানেক পর অপর শিশু আবির হোসেনের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুজ্জামান দিপ মণ্ডল বলেন, ‘আমি খবর শুনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তিন শিশু নদীতে মাছ ধরতে গিয়েছিল। তাদের দুই জন পানিতে ডুবে মারা গেছে।’

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর তথ্যমতে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে ওই দুই শিশু। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে।’

ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এসে প্রতিবেদন দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে