চট্টগ্রাম বন্দরে পণ্য চোর চক্রের চার সদস্য গ্রেফতার, কাপড়ের রোল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুন ২০২৫, ১৬:৩৫আপডেট : ১৬ জুন ২০২৫, ১৬:৩৫

চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনের সঙ্গে জড়িত চোরচক্রের সক্রিয় চার জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত ৫১টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৬৫ হাজার টাকা।

রবিবার (১৫ জুন) রাতে নগরীর হালিশহর ও বন্দর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে সিএমপির ডিবি (পশ্চিম) বিভাগ।

অভিযানে গ্রেফতার চারজন হলো- মো. আকবর আলী (২৬), মো. শহিদুল ইসলাম জীবন (২৭), মো. আব্দুল করিম হৃদয় (২৭) ও মো. হাছান (২৬)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমপি'র হালিশহর থানাধীন বড়পুল সিএসডি গোডাউন রেললাইন সংলগ্ন বশির মিস্ত্রির গ্যারেজে গত ৬ জুন বিকাল সাড়ে ৪টায় ২২০টি কাপড়ের রোল ভর্তি কাভার্ডভ্যান চালক ঈদুল আজহা উদযাপনের জন্য বাসায় যায়। পরে ৮ জুন বিকাল সাড়ে ৪টায় চালক গ্যারেজে এসে গাড়ির পেছনের দরজার লক খোলা দেখলে মালিকপক্ষকে অবহিত করে। মালিকপক্ষ কাপড়ের রোল গণনা করে ৫১টি কাপড়ের রোল চুরি হওয়ার বিষয়ে নিশ্চিত হয়।

সংবাদ পেয়ে সিএমপির ডিবি (পশ্চিম) বিভাগের একটি টিম চোরাই মালামাল উদ্ধারের ১৫ জুন রাতে হালিশহর ও বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সক্রিয় চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএমপি'র কোতয়ালি থানাধীন টেরী বাজারস্থ হাজী প্লাজা সংলগ্ন হাজী দুদু মিয়া মার্কেটের তৃতীয় তলায় রায়হান নামে একজনের গুদাম থেকে চুরি হওয়া ৫১টি কাপড়ের রোল উদ্ধার করা হয়।

সিএমপির ডিবি (পশ্চিম) বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে বন্দরকেন্দ্রিক চোরচক্রের সক্রিয় সিন্ডিকেট গড়ে তুলেছে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যসামগ্রী পরিবহনের সময় পথিমধ্যে গাড়ি থেকে সু-কৌশলে চুরি করে চোরাই মালামাল অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ৫১টি কাপড়ের রোলের মূল্য আনুমানিক ৭ লাখ ৬৫ হাজার টাকা।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম