বালু নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ১৮:০১আপডেট : ১৭ জুন ২০২৫, ১৮:০১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানার শ্রাদ্ধ অনুষ্ঠানে এসে বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক সৃজন সাহার মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে বালু নদীর খিলক্ষেত থানাধীন পাতিরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৃজন সাহা নরসিংদীর মাধবদী থানাধীন কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে রসায়নে বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, রবিবার দুপুরে পরিবারের সঙ্গে সৃজন সাহা নরসিংদী মাধবদীর কাশিপুরের নিজ বাড়ি থেকে ইছাপুরা এলাকায় তারা নানা বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে আসেন।

বিকাল সাড়ে ৫টার দিকে বালু নদীর ইছাপুরা পাকা ঘাট এলাকায় সৃজন গোসল করতে নামেন। সে সময় নদীতে গোসলের দৃশ্যও ধারণ করেন তার ছোট ভাই সূর্য সাহা। সাঁতরে নদীর মাঝামাঝি স্থানে গেলে প্রবল স্রোতে হঠাৎ তলিয়ে যান সৃজন। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে উদ্ধার অভিযানে নামে। নিখোঁজের ৩৮ ঘণ্টা পর আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে বালু নদীর খিলক্ষেত থানাধীন পাতিরা পিডিএল ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিতোষ চন্দ্র সরকার বলেন, ‘ফায়ার সার্ভিসের সহায়তায় নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী