কিন্ডারগার্টেনগুলোতে ফি নেওয়ার বিষয়ে নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত: গণশিক্ষা উপদেষ্টা

রাজশাহী প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ১৭:০২আপডেট : ১৯ জুন ২০২৫, ১৭:০২

বেসরকারি কিন্ডারগার্টেনগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে রাজশাহীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় কোনও বাধা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত, যাতে এসব প্রতিষ্ঠান ইচ্ছেমতো ফি নির্ধারণ করতে না পারে। একই সঙ্গে তাদের পাঠ্যক্রম ও পাঠসূচিও সরকারের নিয়ন্ত্রণে থাকা জরুরি।’

এর আগে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নগরের পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা। সভায় জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই ইনস্ট্রাকটররা অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শ্রেণিকক্ষের আধুনিকায়ন, পাঠদানের মানোন্নয়ন, মিড ডে মিল চালু, আইসিটি সুবিধা বৃদ্ধি, বেতন-ভাতা উন্নয়ন এবং প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

এ ছাড়া বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোর কার্যক্রম একটি নীতিমালার আওতায় আনার পরামর্শ দেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় পাঠ্যবই সরবরাহ এবং শিক্ষকদের জন্য টিচার্স গাইড অনুসরণ বাধ্যতামূলক করার দিকেও গুরুত্বারোপ করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এবং অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

/এমএএ/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী