ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলের ৩ আরোহীর

বগুড়া প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ২০:০২ আপডেট : ১৯ জুন ২০২৫, ২০:১৩

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন। আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার শিবপুর এলাকায় আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাশে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑ বগুড়া সদরের গোকুল উত্তরপাড়ার শাহজাহান আলীর ছেলে মুশফিকুর রহমান (২১); গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাফালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম লিঙ্কন (২৫) এবং একই উপজেলার গুরুজন উল্লা সোনাতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. শোয়াইব (২৫)।

আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফাজ উদ্দিন মণ্ডল ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মুশফিকুর রহমান, শফিকুল ইসলাম ও শোয়াইব বৃহস্পতিবার বিকালে নওগাঁ থেকে মোটরসাইকেলে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে দ্রæতগতিতে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও মুশফিকুর রহমান মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত শোয়াইবকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কিছুক্ষণ পর তিনিও মারা যান।

আদমদীঘি থানার ওসি জানান, দুর্ঘটনার পর নওগাঁর দিকে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহত তিন জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম