বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 

ময়মনসিংহ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ১৬:২৩ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৬:২৩

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। এর মধ্যে চার জনের পরিচয় মিলেছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় ময়মনসিংহ সদরের গন্ত্রপা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাত জন নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হলেও এখন স্বাভাবিক রয়েছে।

নিহতদের মধ্যে চার জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন— জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুরের কবির হোসেনের ছেলে মিনান (৫), একই গ্রামের মাজুম আলীর স্ত্রী রাশিদা বেগম (৮০), মোফাজ্জল হোসেন লেবু মিয়া (৫৪) ও তার মেয়ে মর্জিনা (২৫)। বাকি তিন জনের পরিচয় শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

দুর্ঘটনাকবলিত রাজিব পরিবহনের বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বশেষ খবর
নামেই লুকিয়ে খাবারের ইতিহাস, প্রিয় পদগুলোর নাম কীভাবে এলো?
নামেই লুকিয়ে খাবারের ইতিহাস, প্রিয় পদগুলোর নাম কীভাবে এলো?
হোটেল কক্ষে নারী ও সঙ্গীর লাশ, চেক ইন করেছিলেন স্বামী-স্ত্রী পরিচয়ে
হোটেল কক্ষে নারী ও সঙ্গীর লাশ, চেক ইন করেছিলেন স্বামী-স্ত্রী পরিচয়ে
​বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
​বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম