নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি
২১ জুন ২০২৫, ০৫:৪৭আপডেট : ২১ জুন ২০২৫, ০৫:৪৭

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সাতবাড়ি সড়কের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা এই তথ্য নিশ্চিত করেছে।

মৃত দুই শিশু হলো– ফারাবি (৯) এবং লিহান (৮)। তারা সাতবাড়ি সড়কের শেখ ভবনে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো। তারা দুজনই স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ফারাবি পূর্ব শিলুয়া গ্রামের প্রবাসী ইকবাল হোসেনের ছেলে। লিহান দুর্গাপুর গ্রামের প্রবাসী শামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ফারাবি এবং লিহান খেলতে বের হয়। সন্ধ্যার পর তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮টার দিকে নির্মাণাধীন শেখ ভবনের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল বলে জানান স্থানীয়রা। তাদের অভিযোগ, ভবন মালিকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মো. হাসান বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ভবন মালিকরা যদি সেফটিক ট্যাংকের ঢাকনা ঠিকভাবে লাগিয়ে রাখতেন, তাহলে এ ঘটনা ঘটতো না।’

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং শিশু দুটির মরদেহ উদ্ধার করি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং ভবন মালিকের অবহেলার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ওই শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তাদের এই অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে। ফারাবির বাবা ইকবাল হোসেন বলেন, ‘আমার ছেলেকে আর ফিরে পাবো না। তবে চাই, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে।’

এ ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণাধীন ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা রোধে কঠোর নজরদারি প্রয়োজন।

এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় প্রশাসন নির্মাণাধীন ভবনের নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে হামে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু, থামবে কবে
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার