তনুর পরিবারকে ডেকে নিয়ে সারারাত র‌্যাবের জিজ্ঞাসাবাদ

কুমিল্লা প্রতিনিধি
২৬ মার্চ ২০১৬, ১৩:৪৬আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৯:৩০

কুমিল্লায় ধর্ষণের শিকার হয়ে নির্মমভাবে নিহত ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর পরিবার সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাত ১২টার দিকে র‌্যাব-১১ এর একটি দল মুরাদনগর উপজেলার মির্জাপুরের বাসা থেকে তনুর মা, ভাই ও চাচাতো বোনকে ডেকে র‌্যাব অফিসে নিয়ে যায়। সেখানেই সারারাত ঘটনা সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদের পর সকালে বাসায় ফেরত পাঠানো হয়।

তনু

এর আগে শুক্রবার বিকেলের দিকে তনুর বাবা ইয়ার হোসেন ও তাঁর বড় ভাইকে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তারা এসে নিয়ে যান।

এ প্রতিবেদক শনিবার তনুদের গ্রামের বাড়িতে গেলে এ তথ্য জানান তনুর প্রতিবেশী হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, শুক্রবার গভীর রাতে র‌্যাব আসায় তনুর পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে প্রতিবেশীদের মধ্য থেকে দুজন তাঁদের সঙ্গে র‌্যাব অফিসে যায়। সারা রাত সেখানে অবস্থানের পর শনিবার সকালে তাঁরা ফিরে এসেছেন।

এ ব্যাপারে র‌্যাব-১১ এর কুমিল্লা ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর অধিনায়ক মেজর খোরশেদ আলম বলেন, তনু হত্যাকাণ্ড সম্পর্কে কিছু তথ্য জানতে শুক্রবার রাতে তনুর মা ও আত্মীয়-স্বজনকে নিয়ে আসা হয়েছিল। পরে তাঁদের ক্যান্টনমেন্ট বোর্ডের বাসায় রেখে আসা হয়েছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম