২১ দফা দাবিতে কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ১৮:৪৫আপডেট : ২৩ জুন ২০২৫, ১৮:৪৫

২১ দফা দাবিতে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন। সোমবার ক্লাস বর্জন, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অধ্যক্ষের কার্যালয়ের সামনে দিনভর অবস্থান করেন তারা।

এর আগে রবিবার সকাল ১০টার দিকে শত শত শিক্ষার্থী তাদের দাবির সমর্থনে ক্যাম্পাসে অবস্থান নেন। তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ইমরান আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অবস্থান কর্মসূচিতে অংশ নেন। সেখানে শিক্ষার্থীরা ২১ দফা পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়।

বিকাল ৫টার পর শিক্ষার্থীরা আবারও মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে– ক্লাসে শিক্ষার্থীদের সব সুবিধা ফ্যান, বেঞ্চ, পর্যাপ্ত আলো, হোয়াইট বোর্ড ইত্যাদি নিশ্চিত করা; প্রতি বিভাগে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস পরিচালনার ব্যবস্থা করা; ক্লাসে প্রেজেন্টেশনের ব্যবস্থা করা; মাসিক পরীক্ষার ব্যবস্থা করা; জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা উপস্থিতি নিশ্চিত করা এবং পর্যবেক্ষণের জন্য মনিটারিংয়ের ব্যবস্থা করা; প্রতিটি ক্লাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শ্রেণি প্রতিনিধি নির্বাচন করা; কলেজে নতুন বিভাগ সংযোজন করা; বিশেষ করে মনোবিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল, গণযোগাযোগ, ফুডল্যাব এবং দেশের চাহিদাভিত্তিক পছন্দের বিষয় অন্তর্ভুক্ত করা; শতাব্দী ভবনে ক্লাস শুরু করা এবং শিক্ষার্থীদের সুবিধার্থে একাডেমিক ক্লাসরুমের ব্যবস্থা করা; অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য উন্নতমানের আইডি কার্ড নিশ্চিত করা; নিরাপত্তার জন্য দ্রুত কলেজের গেটের কাছে পুলিশ বক্স নির্মাণ; অডিটোরিয়াম ভবন নির্মাণ; ছাত্রী বিশ্রামাগারের সব সুবিধা প্রদান।

/এমএএ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে