অবৈধ আইসক্রিম কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

পিরোজপুর প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ০৮:৪৭আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:৪৭

মানবদেহের জন্য ক্ষতিকর রঙ ও ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে পিরোজপুরের নাজিরপুরে সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ নামে একটি অবৈধ আইসক্রিম কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ আইসক্রিম, ক্ষতিকর রঙ ও ফ্লেভার জব্দ করা হয়।

সোমবার (২৩ জুন) নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। এ সময় তাদের সঙ্গে ছিলেন স্যানিট্যারি ইন্সপেক্টর সুজিত কুমার বিশ্বাস।

অভিযানে কারখানা মালিক মো. হাসান শেখকে (৩৫) নিরাপদ খাদ্য আইন ২০১০-এর ৩৯ ধারা দণ্ডবিধিতে দুই লাখ টাকা জরিমানা করা হয়। হাসান নাজিরপুর সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের কবির শেখের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ওই প্রতিষ্ঠানের কোনও প্রকার লাইসেন্স নেই এবং বিএসটিআইয়ের কোনও অনুমোদন না থাকায় নিরাপদ খাদ্য আইন ২০১০-এর ৩৯ ধারায় দুই লাখ টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করা হয়েছে। ফুড গ্রেড এবং লাইসেন্স না হওয়া পর্যন্ত কারখানা সিলগালা থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের