মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের চালক নিহত

মেহেরপুর প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ১৫:০৪আপডেট : ২৫ জুন ২০২৫, ১৫:০৪

মেহেরপুর শহরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী ও কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সদর উপজেলার গহরপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে এ কে এম মাহফুজুর রহমান; মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও শেখপাড়ার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে আকমল হোসেন। মাহফুজ মেহেরপুরের গাংনীতে জনস্বাস্থ্য বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বন বিভাগের সামনের সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনের কেউই মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। মুখোমুখি সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায়। আরোহীরা ছিটকে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান। ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও সড়কে অসতর্কতার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা।’

নিহতদের মরদেহ পুলিশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল পাঠিয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি