সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ১৬:০১আপডেট : ২৫ জুন ২০২৫, ১৬:০১

বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষক, একাডেমিক ভবন ও আবাসন সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় কলেজের সামনের সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। এতে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন নগরবাসী।

পরে অধ্যক্ষ শিক্ষা প্রকৌশল অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে আসেন সেখানে। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অধ্যক্ষ সময় চান। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে অটল থাকেন। পরে আন্দোলনকারীদের প্রতিনিধি দল অধ্যক্ষের কক্ষে তাদের দাবি নিয়ে আলোচনায় বসেন। এ সময় সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অথচ তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেই। বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এ ছাড়া প্রতিটি বিভাগে শিক্ষক সংকট থাকায় ঠিকমতো ক্লাস হয় না। অডিটরিয়াম ব্যবহারের অনুপযোগী এবং বিভিন্ন বিভাগের সংস্কার প্রয়োজন। রয়েছে পরিবহন সংকট। এ সব দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

অধ্যক্ষ অধ্যাপক ড. তাইজুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের ভেতর থাকা সড়ক সংস্কার এবং যে সব আবাসন ভবনে সমস্যা রয়েছে তা সংস্কারসহ তিনটি কাজ শিক্ষা প্রকৌশল বিভাগ আগামীকাল বৃহস্পতিবার থেকেই শুরু করবে।’

তিনি আরও জানান, এ ছাড়া শিক্ষক সংকট এবং পরিবহন সংকট দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। ওই সব সংকট যাতে দ্রুত কেটে যায় সে ব্যাপারে পদক্ষেপ নেবেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী