চট্টগ্রামে আরও ১২ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জুন ২০২৫, ১৬:২০আপডেট : ২৭ জুন ২০২৫, ১৬:২০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ছয়টি হাসপাতাল ও ল্যাবে ৯১ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ১২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭ জনের পরীক্ষায় ১, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৩ জনের পরীক্ষায় ১, ন্যাশনাল হাসপাতালে ১৯ জনের পরীক্ষায় ১ এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৮ জনের পরীক্ষায় ৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এ ছাড়াও এপিক হেলথ কেয়ারে ২১ জন এবং ব্লু ভিউ হাসপাতালে ৩ জনের পরীক্ষা হলেও কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।

আক্রান্ত ১২ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ১২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১১ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৬০ ও পুরুষ ৬৩ জন রয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে ৬টি হাসপাতালে ৯১ জনের পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতালে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম