ব্যবসায়ীকে দাড়ি ধরে হেনস্তা ও মারধর: অভিযুক্ত গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ১৮:০২আপডেট : ২৭ জুন ২০২৫, ১৮:০২

মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় নাসিম ভূঁইয়া নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ৯টার দিকে ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী মানিকের দোকানে ঢুকে আসামি নাসিম তার দাড়ি ধরে টানাহেঁচড়া করে গালমন্দ ও মারধর করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নাসিম পলাতক ছিলেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন মানিক।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত নাসিম ভূঁইয়া। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের