চট্টগ্রামে মমতা মাতৃসদন ক্লিনিকের অপারেশন থিয়েটারে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জুন ২০২৫, ১৮:৪৫ আপডেট : ২৭ জুন ২০২৫, ১৯:১২

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় অবস্থিত মমতা মাতৃসদন ক্লিনিকে আগুন লেগেছে। শুক্রবার (২৭ জুন) ৩টা ১০ মিনিটের দিকে হাসপাতালের নিচতলায় অপারেশন থিয়েটারে এই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বিকাল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘লালখান বাজারের মমতা মাতৃসদন ক্লিনিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।’

স্থানীয়রা জানান, 'লালখান বাজার মমতা মাতৃসদন ক্লিনিকে বেশ কয়েকজন রোগী ভর্তি রয়েছেন। হঠাৎ আগুন লাগলে রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দিগ্বিদিক ছুটতে থাকে। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।'

/এমএএ/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!