হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল

মৌলভীবাজার প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ১৯:২৭ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৯:২৭

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চলে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে কিছু সময় বনাঞ্চলের ভেতরে ট্রেনটি আটকা পড়ার পাশাপাশি সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকে।

শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩টার দিকে লাউয়াছড়া বনের গভীর দিয়ে অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকাল ৩টার দিকে ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক ছিঁড়ে বা খুলে যায়। এতে ৭টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা পেছনে বনের মধ্যেই দাঁড়িয়ে পড়ে, আর ইঞ্জিনসহ সামনের অংশ সামনে চলে যায়। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রেন আটকা পড়ায় সাময়িকভাবে বিপাকে পড়েন যাত্রীরা।

তিনি জানান, খবর পেয়ে সংশ্লিষ্ট রেলওয়ে প্রকৌশলী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা পর উদ্ধার ও সংযোগ কাজ শেষ হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করে এবং সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী মাস্টার শিপলু সূত্রধর বলেন, অনেক চেষ্টায় বিকালের দিকে বগিগুলোর সংযোগ হুক লাগানো সম্ভব হয়।

/এফআর/
সম্পর্কিত
ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিনে আগুন: গঠিত হলো তদন্ত কমিটি
নীলসাগরের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
মাদ্রিদের কাছে দাঁড়িয়ে থাকা ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ধাক্কা, নিহত ৪৬
সর্বশেষ খবর
রাজধানীর একটি ফ্লাট থেকে তরুণীর হাত বাঁধা মরদেহ উদ্ধার
রাজধানীর একটি ফ্লাট থেকে তরুণীর হাত বাঁধা মরদেহ উদ্ধার
ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবে না, আসার সাহসও নেই: এমপি আখতার
ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবে না, আসার সাহসও নেই: এমপি আখতার
বাড্ডায় বাসে আগুন 
বাড্ডায় বাসে আগুন 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক