গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ শিশুর ১৩ দিন পর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ২৩:০৫আপডেট : ২৭ জুন ২০২৫, ২৩:০৫

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে মিথিলা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পরশুক্রবার (২৭ জুন) ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিথিলা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাংনামারী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মাজহারুল ইসলামের মেয়ে। সে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতো। তার বাবা-মা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।

মৃত শিশু মামা সজীব মিয়া (২৩) জানান, ১৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মিথিলার বাবা-মা কর্মস্থলে থাকায় তিনি শিশুটিকে নিয়ে ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ করে ঘরে গ্যাসের গন্ধ পেয়ে তিনি চুলার কাছে যান এবং সিলিন্ডারের পাইপে লিকেজ দেখতে পান। লিকেজ বন্ধ করার সময় হঠাৎ আগুন ধরে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং মিথিলা দগ্ধ হয়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেও দগ্ধ হন। পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

জয়দেবপুর থানার ওসি জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে মৃত শিশুর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের