বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১১:৫৯আপডেট : ২৮ জুন ২০২৫, ১২:৩০

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবদুল করিম (৫০) ও  মনিরা (৩৩) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল করিমের মৃত্যু হয়। তিনি বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি এলাকার বাসিন্দা। শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে মনিরা (৩৩) নামে আরও একজন মারা গেছেন। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা নামক এলাকায় বাসিন্দা। মনিরা পাথরঘাটা উপজেলা পরিষদের সিএ পদে কর্মরত ছিলেন।

শনিবার (২৮ জুন) বরগুনা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৫৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ১১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩৪ জন।

এ বছর জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৪৫ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শহরের বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ১৯ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘একজন ডেঙ্গু রোগী শুধু ডেঙ্গুতে আক্রান্ত হয়েই মারা যান না। যেসব রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়, তাদের আরও বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। যখন ডেঙ্গুতে আক্রান্ত হয় তখন অন্য রোগগুলোও তাদের আক্রমণ করে। যার কারণে ডেঙ্গুতে আক্রান্তের পর দুর্বল হয়ে মারা যায়।’ 

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের