স্বেচ্ছাসেবক দলের পদ পাওয়ায় টাকার মালা পরে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুন ২০২৫, ১৮:২৮আপডেট : ২৯ জুন ২০২৫, ১৮:২৮

চট্টগ্রাম নগরীতে দলীয় পদ পেয়ে টাকার মালা গলায় ঝুলিয়ে আনন্দ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার সদ্য ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন মো. রাসেল। এরপর শুক্রবার স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে নগরের আকবরশাহ থানার হারবাতলী এলাকায় এই আনন্দ মিছিল করেন তিনি।

ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রাসেল নিজেও তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। এতে দেখা যায়, ২০ থেকে ২২ জন অনুসারীকে নিয়ে তিনি মিছিল করছেন। একপর্যায়ে এক ব্যক্তি ৫০০ টাকার কয়েকটি নোট দিয়ে তৈরি একটি মালা রাসেলের গলায় পরিয়ে দেন। সেই টাকার মালা গলায় ঝুলিয়েই মিছিল করেন রাসেল।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটিতে পদ পাওয়া রাসেল ২০২০ সালের ২০ জুলাই আকবর শাহ থানা-পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ কমপক্ষে দুটি মামলা রয়েছে।

৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, রাসেলকে ঘিরে ১৫ থেকে ২০ জন ব্যক্তি স্লোগান দিচ্ছেন। এরই মধ্যে একজন ৫০০ টাকার কয়েকটি নোট গেঁথে তৈরি করা একটি মালা রাসেলকে পরিয়ে দেন। এরপর সেই টাকার মালা পরেই আনন্দ মিছিল করেন রাসেল।

এ বিষয়ে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাসেল বলেন, ‘দলীয় পদ পাওয়ায় কর্মীরা আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন। তাদের মধ্যে একজন টাকার মালা পরিয়ে দিয়েছেন। এ বিষয়ে আমি আর কিছু জানি না।’

এ প্রসঙ্গে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ বলেন, 'টাকার মালা গলায় ঝুলিয়ে আনন্দ মিছিল বের করেছে, এ ধরনের ভিডিও ফুটেজ এখনও পাইনি। যদি এ ধরনের মিছিল বের করে তাহলে তা হবে দলীয় শিষ্টাচার বহির্ভূত। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।'

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১৫ থানার পূর্ণাঙ্গ ও ১২টি ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটিও অনুমোদন করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী