শিশুশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

গাজীপুর প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ১৯:৫৬আপডেট : ২৯ জুন ২০২৫, ১৯:৫৬

গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসায় শিশুশিক্ষার্থীকে বস্তাবন্দি করে নির্যাতনের অভিযোগে শিক্ষক জাকারিয়া শেখকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রবিবার (২৯ জুন) ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার (২৫ জুন) উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার শিক্ষক হাফেজ জাকারিয়া শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের ‘নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা’র নূরানী বিভাগের শিক্ষার্থী আবুবকর সিদ্দিক (৮) ওই মাদ্রাসার শিক্ষক জাকারিয়া শেখের অধীনে পড়াশোনা করতো। শুক্রবার বিকালে ছুটি চাওয়ায় শিক্ষক জাকারিয়া ক্ষিপ্ত হয়ে শিশু আবু বকরকে বেধড়ক মারধর করেন। এরপর রাতে তাকে পা থেকে কোমর পর্যন্ত একটি প্লাস্টিকের বস্তায় ভরে বন্দি করে রাখেন। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে মাদ্রাসা এলাকায় ভিড় জমান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক জাকারিয়াকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই শিশুর বাবা মোশারফ শেখ বাদী হয়ে শিক্ষক জাকারিয়া শেখের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রবিবার শিক্ষক জাকারিয়া শেখকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি