স্বরূপকাঠীতে পিটিয়ে শিক্ষার্থীর হাতের আঙুল ভেঙে দিয়েছেন শিক্ষক

পিরোজপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০১৬, ২০:২১আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২০:২১

পিরোজপুরে অভিযুক্ত শিক্ষক বায়েজিদ হোসেন

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার মাহামুদ কাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে হাতের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

আহত শিক্ষার্থীর বাবা বাবুল আক্তার বলেন, ২০ মার্চ গনিত ক্লাসে আমার মেয়েকে শিক্ষক বায়েজীদ হোসেন বেত দিয়ে পেটান। এতে মেয়ের ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। তার হাতের আঙুল প্লাস্টার করতে হয়েছে।

শিক্ষকের বেতের মারে হাতের আঙুল ভেঙেছে এই শিক্ষার্থীর

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌফিকুজ্জামান বলেন, ওই ছাত্রীকে মারার খবর শোনার পর আমি গণিতের শিক্ষক বায়েজীদ হোসেনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন ছাত্রীটি ক্লাসে অমনোযাগী থাকায় তাকে মেরেছেন।

প্রধান শিক্ষক আরও বলেন, নির্বাচনি দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকায় এ বিষয়ে পদক্ষেপ নিতে পারিনি। নির্বাচন শেষ হওয়ার পর ২৪ মার্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করে শিক্ষক বায়েজীদ হোসেনকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি জানান, মাত্র চার মাস আগে বায়েজীদ হোসেন এ বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক বায়েজীদ হোসেন ঘটনাটি স্বীকার করেন। তিনি বলেন, ওই ছাত্রীর হাতে একটা পিটুনি দিয়েছি। তবে এতে তার আঙ্গুলে ব্যথা লাগবে তা বুঝতে পারিনি।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী