ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্নু (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি খয়েরতলা গ্রামের আইয়ুব হোসেনের ছেলে। শনিবার সকাল ১০ টার দিকে খয়েরতলা মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মুন্নু জমিতে পানি দেওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হন। খয়েরতলা মাঠের মধ্যে পানি তোলা স্যালো মেশিনের সুইচ টিপে চালু করতে গেলে বিদ্যুতায়িত হয়ে আহত হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যতরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন কৃষক মুন্নুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এনকে/ এমএসএম








