যশোরের বাঘারপাড়ায় এনসিপির সংক্ষিপ্ত পথসভা

যশোর প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ২১:২৯ আপডেট : ১০ জুলাই ২০২৫, ২১:২৯

যশোরের বাঘারপাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এনসিপি নেতৃবৃন্দ বাঘারপাড়া উপজেলা সদরে পৌঁছান। উপজেলার চৌরাস্তা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

গাড়িবহরে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। কিন্তু মঞ্চে উঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাসনাত আবদুল্লাহ।

আগামীকাল শুক্রবার যশোরের সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। আওয়ামী লীগ যশোরসহ সারা দেশে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে।’

পাঁচ মিনিট অবস্থান শেষে গাড়ি বহরসহ যশোর শহরের উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহের পাশে পথসভা অনুষ্ঠিত হবে এনসিপির উদ্যোগে। এ ছাড়া সকালে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন সংগঠনের স্থানীয় সংগঠকরা।

/এমএএ/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক