চীন সফরে জামায়াতের প্রতিনিধিদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৫, ০১:৩০আপডেট : ১১ জুলাই ২০২৫, ০১:৩০

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল চীন সরকারের আমন্ত্রণে চীনের উদ্দেশে যাত্রা করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দলের শীর্ষ স্থানীয় নেতারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রতিনিধিদলকে বিদায় জানান।

ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি আগামী ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবেন।

জামায়াত নেতাদের মধ্যে প্রতিনিধিদলকে বিদায় জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
আ.লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত-এনসিপি, কী করবে বিএনপি
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
স্বাধীনতাবিরোধীদের রাজনীতি নিষিদ্ধের দাবি সংসদে 
সর্বশেষ খবর
মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
নবজাতকের মৃত্যুর পর সামনে এলো কিশোরীকে ধর্ষণের অভিযোগ
নবজাতকের মৃত্যুর পর সামনে এলো কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির
বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির
হানজালার সঙ্গে রাশেদের বিরোধে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢুকলো কীভাবে
হানজালার সঙ্গে রাশেদের বিরোধে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢুকলো কীভাবে
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে? 
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে?