ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি

নরসিংদী প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ০৮:৪৭আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:৪৭

নরসিংদীতে ধর্ম অবমাননার অভিযোগে এক সরকারি চাকরিজীবীকে ঢাকার কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় পরিবেশ অধিদফতরের পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে কেন ওই কর্মকর্তাকে ঢাকা কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে এবং হঠাৎ বদলি করা হয়েছে, তার বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

নরসিংদী পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক প্রশান্ত রায় বলেন, বুধবার বিকালে আমাদের কার্যালয়ে স্থানীয় কিছু আন্দোলনকারী ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর আমাদের এক উপপরিচালকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না।

সম্প্রতি, ৫৭ সেকেন্ডের একটি অডিওর খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যার বেশিরভাগ কথাই অস্পষ্ট। সেখানে শোনা যায়, পৃথিবী ধ্বংস এবং আতঙ্কে মানুষ মারা যাচ্ছে এরকম কিছু একটা। জানাজা নিয়েও অস্পষ্ট কিছু একটা বলতে শোনা যায়। অডিওর বাকি অংশ স্পষ্ট শোনা যায়নি। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর ক্যাপশনে এবং কমেন্টে ধর্ম অবমাননা করছে বলে লিখতে দেখা গেছে নেটিজেনদের। উঠেছে বিচারের দাবি।

এ নিয়ে বুধবার বিকালে নরসিংদী জেলা পরিবেশ অধিদফতর কার্যালয়ের সামনে দুপুরে বিক্ষোভ মিছিল করে কিছু তৌহিদী জনতা। এরপর সন্ধ্যায় ওই কর্মকর্তার বদলির আদেশ আসে।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, কী ধরনের মন্তব্য করেছেন, সেটা আমি অবগত নই। তবে ধর্মীয় অবমাননার অভিযোগে বিক্ষোভ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করা হয় এবং আন্দোলনকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

ওএসডি হওয়া ওই কর্মকর্তা দাবি করেন, মোবাইলে কল দিয়ে একজন বিশেষ অনৈতিক সুবিধা চেয়েছিলেন। তার নাম বিশেষ কারণে বলছি না। ওই সুবিধা না দেওয়ায় আমার ওপর মিথ্যা অভিযোগ তুলে দিয়ে খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তবে আইনি কারণে আপাতত তার নাম ও পরিচয় প্রকাশ করছি না।

তিনি আরও বলেন, আমার স্ত্রী ১০ বছর ধরে ক্যানসার রোগে আক্রান্ত। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা দিতে পারছি না। কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে ঘুষ লেনদেনের যা মিথ্যা ও বানোয়াট। আমি মেনে নিতে পারছি না।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের