ব্রহ্মপুত্রে নৌকাডুবি: বড় বোনের পর ছোট বোনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ১৫:৫১আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৫:৫১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর ফারিয়া রহমান নীহা নামে নয় বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নীহা কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এর আগে শুক্রবার বিকালে নীহার বড় বোন কাশ্মীরা রহমান নীলার (১৭) মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। নীলা কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে নীহার মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেটি উদ্ধার করে। এর আগে গতকাল বিকালে নৌকাডুবির খবর পাওয়ার পরপরই আমরা ডুবুরি দল পাঠাই।’

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন নৌকাডুবিতে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত জানান, গতকাল বিকালে উপজেলার চরটেকির বেড়িবাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে মা নীপা আক্তার তার দুই মেয়ে নীলা ও নীহাকে নিয়ে নৌকা ভাড়া নিয়ে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ নৌকা ডুবে যায়। এ ঘটনার পর প্রথমে মা নীপা আক্তারকে (৪০) আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন কাশ্মীরা রহমান নীলার মরদেহ উদ্ধার করলেও নীহাকে খুঁজে পাওয়া যায়নি।

নীলা ও নীহা বাবা-মায়ের সঙ্গে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে বসবাস করতো।

একসঙ্গে দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি