মব জাস্টিসের ঘটনার সঙ্গে সরকারি দলের কোনও সম্পৃক্ততা নেই: রিজওয়ানা হাসান

সাভার (ঢাকা) প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ১৮:২৬আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৮:৪৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটি হচ্ছে– মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর সঙ্গে কোনও সরকার বা সরকারি দলের কোনও সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত ৩-৪ মাসে আপনারা দেখেছেন– যেখানেই খবর পাচ্ছি, সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনও আসামি আর বের হতে পারছে না।’

শনিবার (১২ জুলাই) সাভারে উপজেলা পরিষদ চত্বরে ঢাকা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভস’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নদী ও খাল সংস্কার এবং পুনরুদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমাদের সময়টা তো অল্প, এই অল্প সময়ে আমরা ঢাকা শহরে ২০টা খাল এবং তুরাগ নদীটা ধরেছি। এগুলোর জন্য আমরা অর্থও জোগাড় করছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে এবং আশা করি, বেশি দেরি হলেও ফেব্রুয়ারিতে। বাকি জায়গায় যেগুলো, যেমন নোয়াখালীতেও খাল দখলমুক্ত করা যায়নি। আমি এখানে একটা খাল আমাদের প্রাধিকার তালিকায় নিয়েছি– কর্ণপাড়া খাল। একটা প্রক্রিয়ার বিষয় আছে, সবখানে সব খাল দখলমুক্ত, দূষণমুক্ত করতে আমরা হয়তো উদ্যোগ নিতে পারবো না; কিন্তু কাজটা যেন শুরু হয়, এবং কাজটা কীভাবে শুরু করলে টেকসই করা যায়, সেটা আমরা ঢাকা দিয়ে শুরু করেছি।’

তিনি বলেন, ‘এরকমভাবে চট্টগ্রামে একটা খাল আছে, সাভারে একটা খালের কথা বললাম– এগুলোর কাজ আমরা প্রাধিকার ভিত্তিতে ধরে নিয়েছি। এগুলোর কাজ আমরা শুরু করে দিয়ে যাবো।

‘এ ছাড়াও অবৈধ ইটভাটার বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে। ১১ মাসে সামর্থ্য অনুযায়ী যতটুকু করার, তার অনেক বাইরে গিয়ে করেছি।

‘আমি সাভারের ইটভাটার তালিকা নিয়ে বসেছি, সেগুলোর তালিকায় দেখা যাচ্ছে– বেশির ভাগ ইটভাটার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে জুন, জুলাই, আগস্টে। হাতেগোনা ৬ থেকে ৮টি ভাটার মেয়াদ থাকবে ফেব্রুয়ারি, জানুয়ারি বা ডিসেম্বর পর্যন্ত। যেটির মেয়াদ শেষ হয়ে যাবে জুলাই-আগস্টে, সেগুলোর বৈধতা আর থাকছে না, যদি আমরা রিনিউ না করি। আমি আর সুযোগও দেখছি না রিনিউ করার। বাকি যেগুলো আছে, ৬ বা ৮টা, সেগুলোর ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ট্যানারির দূষণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা অবশ্যই আমার মন্ত্রণালয়ের বিষয়, কিন্তু এটাকে ফোকাল পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়কে। শিল্প মন্ত্রণালয় বিসিকের মাধ্যমে সিইটিপি চালাতে গিয়ে দেখেছে, নানান সংস্থার নানান রকম কূটকৌশল এবং অদক্ষতার কারণে এই সিইটিপি কখনও কার্যকর করা হয়নি। সেজন্য এই সিইটিপিটা বিসিকের হাত থেকে পরিচালনা সরিয়ে এনে নতুন করে সিইটিপি করা ছাড়া আর কোনও উপায় নেই। বিষয়টি শিল্প মন্ত্রণালয় আপনাদের ভালো ব্যাখ্যা দিতে পারবে।

‘আমার পক্ষ থেকে যেটি আমি করতে পারি, সেটি আমি করেছি। সেটি হলো, এই যে কঠিন বর্জ্যগুলো, এই কঠিন বর্জ্যগুলো ব্যবস্থাপনার জন্য ফ্লোরিং করে আবদ্ধ করে যেন রাখা যায় এবং সেখান থেকে ব্যবস্থাপনা করা যায়। এইটুকু আর্থিক সহায়তা আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে শিল্প মন্ত্রণালয়কে দিতে পেরেছি।’

ঢাকা জেলা প্রশাসন কর্তৃক বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভস কর্মসূচির আওতায় ‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’ স্লোগানকে সামনে রেখে আজ একদিনে সাভারে এক লাখ বিভিন্ন গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও ঢাকা জেলা ও সাভার উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের