একদল যাবে আরেকদল এসে দখল নেবে, এই অপরাজনীতির কবর রচনা করতে হবে: নুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জুলাই ২০২৫, ২২:৫৯আপডেট : ১২ জুলাই ২০২৫, ২২:৫৯

‘একদল যাবে, আরেকদল এসে দখল নেবে, এই অপরাজনীতির কবর রচনা করতে হবে’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১২ জুলাই) বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পথসভায় নুরুল হক নুর বলেন, ‘জনগণ আর দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসনির্ভর রাজনীতি চায় না। এখন সময় এসেছে, এই অপশক্তির বিরুদ্ধে জনগণের গণপ্রতিরোধ গড়ে তোলার।

‘রাজধানীর মিটফোর্ডে যেই ব্যক্তিটা খুন হয়েছে তাকে কোনও ছাত্র-জনতা খুন করেনি। তাকে চাঁদার জন্য খুন করেছে যুবদলের এক কর্মী। সে ভেবেছে দুয়েকটা খুন করে একটা ভয় সৃষ্টি করতে পারলে জেলে গেলেও যেন তার নামে চাঁদাবাজি চলে। এই ধরনের সন্ত্রাসনির্ভর রাজনীতি নব্বই পরবর্তী সময়ে এ দেশের জনগণ দেখেছিল।’

তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, যেভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার মতো প্রতাপশালী দৈত্যকে ক্ষমতা থেকে হটিয়েছি, সেভাবে আগামীর বাংলাদেশেও যেন নতুন কোনও দৈত্য-দানব তৈরি হতে না পারে আমাদের জাগ্রত থাকতে হবে। চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতি, দুঃশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দলমত নির্বিশষে আমাদের রুখে দাড়াতে হবে। অন্যথায় জুলাইয়ের অভ্যুত্থানের স্বপ্ন অধরাই থেকে যাবে।’

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আক্তার জামান সম্রাটের সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গাজী সুফিয়ানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক হাসান ও অন্যরা।

এরপর শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই বিপ্লব গণসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য দেন নুরুল হক নুর। সেখানে তিনি বলেন, ‘মিটফোর্ডের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। পাঁচ আগস্টের পরে গত ১১ মাসে সারা দেশে এরকম অন্তত ১১ হাজার ঘটনা ঘটেছে। মিটফোর্ডের ঘটনা নির্মম ছিল, মর্মান্তিক ছিল, পত্রপত্রিকা-মিডিয়ায় এসেছে, এজন্য সারা দেশের মানুষের নজরে এসেছে, মানুষ প্রতিবাদ করছে, যার কারণে আলোচনায় এসেছে। কিন্তু জেলা-উপজেলায়, গ্রামে-গঞ্জে এরকম আরও যেসব ঘটনা ঘটছে, সেগুলো এভাবে মিডিয়ায় আসছে না।’

/এমএএ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের