চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুলাই ২০২৫, ২১:২৫আপডেট : ১৩ জুলাই ২০২৫, ২১:২৫

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তির নাম নুরুল আলম। তিনি শুক্রবার (১১ জুলাই) হাসপাতালে ভর্তি হন এবং শনিবার রাতে মারা যান। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩ জন।

রবিবার (১৩ জুলাই) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত ২৩ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩ জন, উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৮ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৬০৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিন জন। চলতি জুলাই মাসে আক্রান্ত হন ১৬৪ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ২৭৭ জন নগরীর এবং ৩৩২ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ৩৩৯ জন পুরুষ, ১৭৪ জন নারী এবং ৯৬ জন শিশু রয়েছে।

এদিকে, জেলার ১৫টি উপজেলায় ৩৩২ জন আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি বাঁশখালীতে ১০৪ জন, সীতাকুণ্ডে ৭৫ জন, সাতকানিয়ায় ২৬ জন, আনোয়ারায় ২৫ জন, লোহাগাড়ায় ২৩ জন, রাউজানে ১৩ জন, পটিয়ায় ১১ জন, কর্ণফুলীতে ১০ জন, হাটহাজারী ও মীরসরাইয়ে ৮ জন করে, রাঙ্গুনিয়া ও চন্দনাইশে ৭ জন করে, বোয়ালখালী ও ফটিকছদিতে ৬ জন করে এবং সন্দ্বীপে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

 

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী