খুলনায় পৌঁছেছেন এনসিপির নেতারা, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন

খুলনা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ২০:৫৯আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২০:৫৯

গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা এখন খুলনায় অবস্থান করছেন। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় তারা খুলনায় এসে পৌঁছেছেন। নেতারা খুলনা সার্কিট হাউজ এবং হোটেল সিটি ইন এ অবস্থান করছেন। তারা রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন।

এনসিপি খুলনার নেতা আহমেদ হামিম রাহাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শীর্ষ নেতারাই সংবাদ সম্মেলন করবেন। তারা বিস্তারিত সাংবাদিকদের আলোচনা করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার পর এনসিপির শীর্ষ নেতাদের খুলনায় নিয়ে আসতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড় থেকে বিকালেই মোল্লাহাটের উদ্দেশ্যে রওনা হন নেতাকর্মীরা। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সেখানে গিয়ে তারা কেন্দ্রীয় নেতাদের খুলনায় নিয়ে আসেন। বিকাল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সেনা নিরাপত্তায় মোল্লারহাট ব্রিজ পার হন।

উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ের ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের