আটক তিনটি ট্রলারসহ ২১ জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ২২:০২আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২২:০২

বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের পূর্বে তিনটি মাছ ধরার ট্রলারসহ আটক ২১ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলেসহ আটক ট্রলার তিনটি ছেড়ে দেয় তারা।

এর আগে একইদিন বিকাল ৩টার দিকে সাগরে মাছ শিকার শেষে টেকনাফ ফেরার পথে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তবে জেলেদের মাছ ও জাল লুটের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। 

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির পরিচালক সাজেদ আহমেদ সাজেদ আহমেদ বলেন, ‘আমাদের ঘাটের মাছ ধরতে যাওয়া তিনটি ট্রলারসহ ২১ জেলেকে চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। জেলেরা ঘাটে ফিরলে আরও বিস্তারিত জানা যাবে।’

বোট মালিকরা বলেন, ‘দীর্ঘদিন সরকারি বন্ধ এবং বৈরী আবহাওয়ার শেষে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফ পৌরসভাস্থল কায়ুকখালী ঘাট থেকে অর্ধশতাধিক মাছ ধরার বোট সাগরে মাছ শিকারে বের হয়। এর মধ্যে মাছ শিকার শেষে বুধবার বিকালে টেকনাফ ঘাটে ফেরার পথে সেন্টমার্টিনের অদূরে মেরুল্ল্যা নামক এলাকায় সাগরে আয়ুব মাঝি, আবদুল হামিদ মাঝি এবং নুরু মাঝিদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি বোটসহ ২১ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি (মগরা)। চার ঘণ্টা পর ট্রলার তিনটি ছেড়ে দিলেও ট্রলারে থাকা মাছ-জাল লুট করে তারা।’

মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম বলেন, ‘আরাকান আর্মি জেলেদের মাছ-জাল লুট করেছে। এ ধরনের ঘটনা বার বার ঘটলেও স্থায়ী কোনও সমাধান হচ্ছে না। এ কারণে জেলেরা অনিরাপদে রয়েছেন।’ 

এদিকে, সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হয় ১১ জুন। পরদিনই কক্সবাজারের টেকনাফ উপজেলার কায়ুকখালী ঘাট থেকে সাগরে যাত্রা করে দুটি ট্রলার। ১৫ জন মাঝিমাল্লাকে নিয়ে যাওয়া ট্রলার দুটি ১৪ জুন সেন্টমার্টিন দ্বীপের অদূরে ধাওয়া করে ধরে ফেলে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ওই ঘটনার পর থেকে আরাকান আর্মির ভয়ে সাগরে মাছ ধরা বন্ধ রাখে ওই ঘাটের জেলেরা। এই পরিস্থিতিতে আজ (বুধবার) বিকালে এ ধরনের ঘটনা ঘটেছে। 

বিজিবি বলছে, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমারে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৩০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অপহৃত হন ১৫১ জন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় তাদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়।

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘মাছ ধরার ট্রলারসহ আটক জেলেদের ছেড়ে দিয়েছে। এ বিষয়ে আরও খোজঁ খবর নেওয়া হচ্ছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
এত কষ্টের কাজে কেন নারীরা, কোথায় পুরুষরা?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী