ক্যাম্পাসের পুকুরে ভাসছিল ইবি শিক্ষার্থীর মরদেহ 

ইবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ২১:১৩আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২১:১৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ এসে লাশ তুললে এ পরিচয় শণাক্ত করা যায়।

সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। 

জানা যায়, বেলা ১টার দিকে মরদেহটি পুকুরের মাঝখানে ভেসে ওঠে। বিকাল ৫টার দিকে মরদেহটি কিনারের দিকে ভেসে আসলে অনেক শিক্ষার্থী জড়ো হতে থাকেন। পরে প্রক্টরিয়াল বডিকে জানালে বিকাল সাড়ে ৬টার দিকে পুলিশ সদস্যদের উপস্থিতিতে পুকুর থেকে তোলা হয়। 

হল পুকুর পাড়ের দোকানি আকমল বিশ্বাস বলেন, ‘দুপুর ১টার দিকে আমি পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখি। প্রথমে আমি ময়লার স্তূপ মনে করেছি। পরে বিকালে কিনারায় আসার পরে এটা মানুষের মরদেহ বুঝতে পারি। তখন অন্য লোকজন আসে।’

এ ঘটনায় পুরো ক্যাম্পাসে শোক নেমে এসেছে। ঘটনাস্থলে কান্নায় ফেটে পড়েন সাজিদের বন্ধুরা।

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী