সিএনজি অটোরিকশায় কাভার্ডভ্যান চাপা, মা-বাবা-সন্তানসহ নিহত ৪

গাজীপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২৫, ১৮:০২আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৮:৩০

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা, বাবা ও সন্তানসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) মাওনা-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাওনা চৌরাস্তা থেকে পাঁচ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরের উদ্দেশে ছেড়ে যায়। মাওনা-কালিয়াকৈর সড়কে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে যাত্রী জাহিদ ও তার ছেলে নিহত এবং জাহিদের স্ত্রী ও অপর এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অজ্ঞাত অপর যাত্রীকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে পাঠান। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। 

কালিয়াকৈর থানার ওসি বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হন। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই পরিবারের তিন জনসহ চার জনের মৃত্যু হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দুই গাড়ির মাঝে পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ছাত্রশিবির নেতার
সর্বশেষ খবর
গোলশূন্য ইংল্যান্ড, সুচিচের গোলে এগিয়ে ক্রোয়েশিয়া
গোলশূন্য ইংল্যান্ড, সুচিচের গোলে এগিয়ে ক্রোয়েশিয়া
একবছর ধরে টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে, লক্ষ্য ‘মেসির হাতে ট্রফি দেখা’  
একবছর ধরে টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে, লক্ষ্য ‘মেসির হাতে ট্রফি দেখা’  
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি