নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুলাই ২০২৫, ২১:২১আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২১:৩৯

নির্মাণাধীন ভবনের নয় তলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম  নগরীর কোতয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকরা হলেন নোয়াখালীর চরজব্বার এলাকার মো. হাসান, একই জেলার সুবর্ণচর এলাকার  ফখরুল ইসলাম এবং আবুল কালামের ছেলে রাশেদ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার পর তিন জনকে হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাশেদ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

নিহতদের চমেক হাসপাতালে নিয়ে যান মো. আরিফ নামে আরেক শ্রমিক। তিনি জানান, বহুতল ভবনে কাজ করার সময় তিন জন পড়ে গিয়ে আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে তিন জন মারা গেছেন। লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী