কেন আইনশৃঙ্খলা এখনও ঠিক হচ্ছে না, সরকারের কাছে জবাব চাই: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০২৫, ২২:৩৮আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২৩:০৮

পদযাত্রা কর্মসূচিতে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গতকাল রাতে জুলাই পদযাত্রার তোরণে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই জনস্রোতকে বন্ধ করতে সন্ত্রাসীরা আগুন দিয়েছে। গণঅভ্যুত্থানের পরে এই নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে তা আমরা জানি। কেন আইনশৃঙ্খলা এখনও ঠিক হচ্ছে না। আমরা সরকারের কাছে জবাব চাই। আওয়ামী লীগের সেই মাফিয়াতন্ত্র, দখলদারিতন্ত্র, গডফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে।’

শুক্রবার (১৮ জুলাই) বিকালে জুলাই পদযাত্রা কর্মসূচিতে নারায়ণগঞ্জের চাষাড়ায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে নাহিদ ইসলাম নারায়ণগঞ্জের সন্ত্রাসের প্রসঙ্গে বলেন, ‘এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা খেলবো না। এই পুরনো খেলার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। খেলার নিয়ম বদলাতে হবে। নারায়ণগঞ্জে এখনও খেলা বন্ধ হয়নি। যদি খেলা বন্ধ না হয় তাহলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিন।

‘এই রাষ্ট্র যে সিস্টেমে চলে তার সবচেয়ে ভালো উদাহরণ হলো নারায়ণগঞ্জ। যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার। এ জেলাকে কিছু পরিবার বছরের পর বছর ধরে নিয়ন্ত্রণ করেছে। এসব সিস্টেম ভাঙতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই আহত পরিবারদের বাসায় গিয়ে গিয়ে এখনও হুমকি দেওয়া হচ্ছে। যারা মামলা করেছে সেই পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছে তা আমরা ভেঙে ফেলবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে, বিকালে এনসিপি নেতৃবৃন্দ বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে শহরের দুই নম্বর গেট হয়ে চাষাড়ায় আসেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি