মোটরসাইকেলে কাভার্ডভ্যান চাপায় বাবা নিহত, দুই মেয়ে আহত

গাজীপুর প্রতিনিধি
২২ জুলাই ২০২৫, ১৪:১৮আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৪:১৮

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী তার দুই মেয়ে আহত হয়েছে। পুলিশ চালকসহ কাভার্ডভ্যান আটক করে থানায় নিয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুরে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাসুদ রানা (২৮) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত বুরহান উদ্দিনের ছেলে। আহত অবস্থায় মাসুদের দুই মেয়ে মাহি আক্তার (১২) ও মনিয়া আক্তারকে (৯) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহি মাওনা চৌরাস্তা ন্যাশনাল মেরিট স্কুলের অষ্টম শ্রেণি এবং মনিয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আটক কাভার্ডভ্যান চালক শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে রমজান আলী (৩০)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মাসুদ রানা তার দুই মেয়েকে মোটসাইকেলে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রংসাইড দিয়ে যাওয়ার সময় ময়মনসিংহগামী মিনি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুদ নিহত হন এবং তার দুই মেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহগযোগিতায় পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, চালকসহ কাভার্ডভ্যান আটক এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের