ফুটবলার ঋতুপর্ণার মায়ের চিকিৎসার জন্য দেওয়া হলো আর্থিক অনুদান

রাঙামাটি প্রতিনিধি
২৩ জুলাই ২০২৫, ১৮:২৪আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৮:২৭

জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার বিকালে রাঙামাটি নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

ঋতুপর্ণা চাকমার বড় বোন পম্পি চাকমার হাতে এই চেক তুলে দেওয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, এনডিসি এস এম মান্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঋতুপর্ণা চাকমার বোনের স্বামী সুদীপ চাকমা বলেন, ‘২৪ তারিখে আবারও চট্টগ্রাম যাবো কেমো দিতে। এখন পর্যন্ত ক্রীড়া মন্ত্রণালয় থেকে দুই লাখ, জেলা পরিষদ থেকে ৩ লাখ এবং বিএনপি থেকে দুই লাখ টাকা অনুদান পাওয়া গেছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে ঋতুপর্ণার মায়ের বিষয়টি অবহিত করেছে। ঋতুপর্ণার জন্য আমরা আছি সব সময়।’

চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘ঋতুপর্ণার মায়ের অসুস্থতার খবরে ক্রীড়া মন্ত্রণালয় থেকে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।’

আরও খবর: ক্যানসারে আক্রান্ত ফুটবলার ঋতুপর্ণার মা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী