বিদ্যুৎস্পৃষ্টে সেচ মেশিন ম্যানেজারের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৩ জুলাই ২০২৫, ১৯:০২আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৯:০২

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল করিম (৫০) নামে সেচ মেশিনের ম্যানেজার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাঁশহাটা গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্বজনরা জানান, মৃত আবদুল করিম ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর মাদারদহ গ্রামের রইচ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কান্তনগর বাঁশহাটা গ্রামে মোজাফফর রহমানের বিদ্যুৎচালিত সেচ মেশিনের ম্যানেজার হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো করিম বুধবার বেলা ১টার দিকে জমিতে সেচ দেওয়ার জন্য ফসলের মাঠে সেচ মেশিন ঘরে যান। সেচ মেশিনের বিদ্যুতের সুইচ ত্রুটিপূর্ণ ছিল। তিনি ওই সুইচে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, বিদ্যুৎস্পৃষ্টে আবদুল করিম নামে সেচ মেশিনের ম্যানেজার মারা গেছেন। কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও
গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস