বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও

রাজশাহী প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ০৯:১৩ আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৯:১৩

রাজশাহীর চারঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শমসের আলী (৬০) ও তার পুত্রবধূ তানিয়া বেগম (২৫) নামে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া বেগম ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। শমসের আলী তার তার শ্বশুর।

জানা গেছে, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেওয়া ছিল। ভ্যানের বৈদ্যুতিক সংযোগের একটি তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়। ওই তারের পাশেই কাপড় শুকানোর জন্য একটি দড়ি টাঙানো ছিল। শুক্রবার দুপুরে তানিয়া বেগম ভেজা কাপড় ওই দড়িতে শুকাতে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পুত্রবধূকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে বাঁচাতে এগিয়ে যান শমসের আলী। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রথমে তানিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

/আরকে/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
সাংবাদিক তুহিনুল হক আর নেই
মাত্র ৪০ বছরেই থামলো এইডব্লিউ ও সাবেক ডব্লিউডব্লিউই রেসলার স্যাটারলির পথচলা
সর্বশেষ খবর
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ